মিশনারি ও কাদিয়ানী ফেতনা রোধ:
চরম দারিদ্র্যের সুযোগ নিয়ে খ্রিষ্টান মিশনারি ও কাদিয়ানীরা সাধারণ মুসলিমদের ঈমান বিক্রয় করতে প্রলুব্ধ করছে। আমরা সেখানে সেবার (যাকাত অনুদানের) মাধ্যমে ঈমান সুরক্ষার কাজ করছি।
সুদের অভিশাপ থেকে মুক্তি:
এনজিও এবং চড়া সুদের কবলে পড়ে নিঃস্ব হওয়া পরিবারগুলোকে যাকাতের মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করে সুদমুক্ত জীবন গড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। ধাপে ধাপে তাদের দ্বীনি পরিবেশেও আনা হচ্ছে।
দ্বীনি শিক্ষার প্রসার: অনেক পরিবার অভাবের তাড়নায় সন্তানদের স্কুলে বা মাদরাসায় পাঠাতে পারছে না, ফলে তারা নূন্যতম কালেমা বা দ্বীন জানছে না। আমরা স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করছি।
সেবার আড়ালে দাওয়াহ:
আমরা শুধু খাবার বা অর্থ দিচ্ছি না, বরং প্রতিটি পরিবারকে দ্বীনি দাওয়াতের আওতায় এনে তাদের ঈমান ও আমল সংশোধনের মেহনত করছি।
স্থায়ী সমাধান:
আমরা পরিকল্পিতভাবে লক্ষ্য নির্ধারণ করে যাকাতের টাকায় ছোট ছোট প্রজেক্ট করে দিয়ে পরিবারগুলোকে স্থায়ীভাবে অভাবমুক্ত করছি।
“আপনার যাকাত এখানে শুধু একটি ক্ষুধার্ত পেটের আহার নয়, বরং একটি মুসলিম পরিবারের ঈমান রক্ষার শেষ ভরসা।”