মক্তব—মুসলমানদের প্রথম পাঠশালা। শৈশবের ভোরে মসজিদের বারান্দায় কচি কণ্ঠের ‘আলিফ-বা-তা’ আর হামদ-নাতের সেই মিষ্টি সুর ছিল আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। রাজা-বাদশাহ থেকে শুরু করে সাধারণ কৃষক-শ্রমিক—আমাদের পূর্বসূরিদের আদর্শ জীবনের হাতেখড়ি হতো এই মক্তব থেকেই।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আধুনিকতার স্রোতে আজ সেই সোনালী প্রভাত ম্লান হয়ে আসছে। মসজিদের বারান্দাগুলো এখন আর শত শিশুর কলকাকলিতে মুখরিত হয় না। এর ফলে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চরম শূন্যতা নিয়ে।
আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে। তারা যদি দ্বীনি শিক্ষা ও নৈতিকতা ছাড়া বড় হয়, তবে একটি সভ্য সমাজ আশা করা অসম্ভব। বিশেষ করে উত্তরাঞ্চলের দুর্গম চরাঞ্চল ও দারিদ্র্যপীড়িত এলাকাগুলোতে শিক্ষার আলো পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ।
এই সংকট নিরসনে শায়খ মুফতি মনোয়ার হোসেন (হাফি.) গ্রহণ করেছেন এক যুগান্তকারী পদক্ষেপ। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনপদে মসজিদভিত্তিক 'মক্তব প্রজেক্ট' প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শিশুদের মাঝে কুরআনের নূর ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।