এতিম-দরিদ্র ছাত্রদের জন্য লিল্লাহ ফান্ডে আপনার জাকাত প্রদান করুন!
লিল্লাহফান্ডে আগামী শিক্ষাবর্ষে আনুমানিক প্রয়োজন এক কোটি পয়ষট্টি লক্ষ টাকা’।
ত্রিশজন এমন এতিম ছাত্র রয়েছে, যাদের পূর্ণ ব্যয় (আবাসন,খাদ্য, শিক্ষা, পোশাক, চিকিৎসা) মাদরাসা বহন করছে। আর ২৫০+ এমন অসহায় দারিদ্র ছাত্র আছে যাদের কম বেশি ৫০% ব্যয় মাদারাসা বহন করছে
উল্লেখ্য, আমরা আপনার প্রদানকৃত জাকাত সরাসরি তালিবুল ইলমদের হাতে প্রদান করি।
মুহতারাম, আপনি জেনে আনন্দিত হবেন, মাদরাসাতুল মদিনা ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গত সতেরো বছর যাবত অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে কুরআন-সুন্নাহর জ্ঞান বিতরণের মহান ব্রত পালন করছে। বর্তমানে ৩৫০+ ছাত্র মাদরাসায় আবাসিক থেকে হাফেজে কুরআন ও আলেম পড়াশোনা করছে। আপনার জাকাত লিল্লাহফান্ডে দান করুন। এবং সম্ভব হলে আপনজনদেরও উৎসাহিত করবেন। শিক্ষা সেবা দাওয়াতি কাজে শামিল থাকুন ।
আমাদের মূল লক্ষ্য:
• ঈমানি প্রতিরক্ষা: প্রান্তিক জনপদে ভ্রান্ত আকিদার বিস্তার রোধ করা।
• মানসম্মত শিক্ষা: দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ নাগরিক তৈরি।
• দাওয়াহ কার্যক্রম: প্রতিটি ঘরে ঘরে ইসলামের শাশ্বত নূর পৌঁছে দেওয়া।
এতিম ও অসহায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সেবা বাসস্থান ও খাবার নিশ্চিত করা ।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা
মাদরাসার দৈনন্দিন খরচ
শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান
আমাদের প্রত্যাশা:
আমরা বিশ্বাস করি, নিরলস প্রচেষ্টা, সাধনা আর আল্লাহর বিশেষ রহমতে উত্তরবঙ্গের প্রতিটি জনপদে ঈমানের আলো পুনরায় প্রজ্জ্বলিত হবে ইনশাআল্লাহ। এই ঈমানি লড়াইয়ে আমরা আপনাকে পাশে চাই। আপনার নেক দোয়া এবং সহযোগিতা হতে পারে এই মহৎ সফরের বড় শক্তি।"নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করেন, যারা তাঁর দ্বীনকে সাহায্য করে।"