উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদে আজ নানামুখী ফিতনা ও ভ্রান্ত আকিদার আগ্রাসন পরিলক্ষিত হচ্ছে। এই চ্যলেঞ্জ মোকাবিলায় প্রয়োজন এমন একদল একনিষ্ঠ 'দায়ী ইলাল্লাহ', যারা প্রজ্ঞা ও সাহসিকতার সাথে দ্বীনের সঠিক দাওয়াত সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবেন।
এই মহান লক্ষ্যকে সামনে রেখেই ঢাকার বনশ্রীতে গড়ে তোলা হয়েছে আমাদের এই উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র। এখানে একঝাঁক মেধাবী আলেমকে উচ্চতর দাওয়াহ, ইসলামী আইন এবং সমসাময়িক বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা মাঠপর্যায়ে গিয়ে দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে পারেন।
• ২০২৪ শিক্ষাবর্ষ: আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের তত্ত্বাবধানে দশজন তরুণ আলেম সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদে সক্রিয়ভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন।
• ২০২৫-২৬ লক্ষ্যমাত্রা: এ বছর আমরা ২০ জন অত্যন্ত মেধাবী ও উদ্যমী তরুণ আলেমকে দাঈ হিসেবে প্রস্তুত করার সংকল্প নিয়েছি।