আপনার যাকাত পৌঁছাক প্রকৃত হকদারের কাছে ।
শরিয়াহ অনুযায়ী, বিশ্বস্ত ব্যবস্থাপনায় আপনার যাকাতের অর্থ পৌঁছে দিন অসহায় পরিবার, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের কাছে
মসজিদকে কেন্দ্র করে শিশুদের জন্য নিয়মিত দ্বীনি শিক্ষা নিশ্চিত করাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।
আপনার দান ও সহযোগিতায় স্থানীয় শিশুদের কুরআন শিক্ষা, আদব ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়।
যেখানে কুরআন, হাদীস ও ইসলামী জ্ঞানের গভীর অধ্যয়ন, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
আপনার দান ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণার ধারাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘোড়াঘাটের এই পিছিয়ে পড়া শিশুদের অন্ধকার থেকে আলোতে ফেরাতে এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আমাদের এই দ্বীনি সংগ্রাম কেবল একটি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য নয়, বরং এই জনপদে ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য।
আপনার দানে চলুক দ্বীনি কার্যক্রম।
আপনার সাধারণ দান ও সহযোগিতার মাধ্যমে মাদরাসা, দ্বীনি শিক্ষা এবং ইসলামি কার্যক্রমকে সমর্থন করুন।
এই দান দ্বীনের খেদমতে নিবেদিত কাজগুলোকে সচল রাখতে সহায়তা করে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পুণ্যভূমি বগুড়া আজ এক অদৃশ্য সংকটের মুখোমুখি। একদিকে দারিদ্র্যের করাঘাত, অন্যদিকে সেই সুযোগে একদল সুযোগসন্ধানী ও ভিনদেশি মিশনারিদের আগ্রাসন। এই প্রতিকূল সময়ে আর্তমানবতার সেবা এবং ঈমানি চেতনাকে জাগ্রত করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে ‘মাদরাসাতুল মদিনা বগুড়া’।